Header Ads

একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল

একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল:


আপনার জীবনবৃত্তান্ত (CV) হচ্ছে একজন সম্ভাব্য চাকুরীদাতার কাছে একজন চাকুরীপ্রার্থী হিসাবে উপস্থাপন করার প্রাথমিক মাধ্যম ৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকুরীপ্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত সুন্দর এবং সঠিকভাবে তৈরী করার ব্যপারে গুরুত্ব প্রদান করে না ৷ ফলশ্রুতিতে অনেক যোগ্য প্রার্থীই Job Interview তে ডাক পায় না এবং যোগ্যতা প্রমানের সুযোগ থেকে বঞ্চিত হয় ৷

একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল , Ways to make a good CV

আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন--


  • *        একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷
  • *         একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিৎ নয় ৷
  • *        আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন ৷
  • *        মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/ Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷
Vacancy Announcement BD

  • *        যখন আপনি কোন নির্দিষ্ট চাকুরী বিজ্ঞপ্তির (job announcement)-এর বিপরীতে আবেদন করার জন্য জীবনবৃত্তান্ত পাঠাবেন, তখন চেষ্টা করুন আপনার CV সেই চাকুরীর চাহিদা অনুযায়ী তৈরী করতে (Customize your CV) ৷ এর জন্য প্রয়োজন চাকুরী বিজ্ঞপ্তি ভাল করে পড়া এবং প্রতিষ্ঠানটি সম্বন্ধে কিছু গবেষণা (Research) করা ৷ উদাহরণ স্বরুপ আপনি যদি জানেন যে নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোন স্থানে নিয়োগ দিতে পারে, তাহলে আপনি আপনার CV-তে উল্লেখ করতে পারেন আপনি বাংলাদেশের কোন কোন স্থানে পূর্বে অবস্থান করেছেন ৷ অথবা কোন নিয়োগকারী প্রতিষ্ঠান এমন কোন লোক খুঁজছে যার একজন ‘ সংগঠকের (organizer’) ভূমিকা পালন করতে হবে, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ছাত্রজীবনের কোন সাংগঠনকারীর ভূমিকা উল্লেখ করেন তবে আপনার CV নিয়োগকারীর কাছে আলাদা মূল্য পাবে ৷
  • *         এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার CV তে সঠিক তথ্য দিবেন ৷ এমন কোন তথ্য দিবেন না যা আপনার Job interview-তে ভুল প্রমানিত হতে পারে ৷



জীবনবৃত্তান্তের (CV) বিভিন্ন অংশ:

একটি জীবনবৃত্তান্তে (CV) যে তথ্যগুলো আপনি সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করবেন সেগুলো হচ্ছে -

*  নাম ও যোগাযোগের ঠিকানা (Name & Contact address)
*  ছবি (Image)
*  সার সংক্ষেপ (Career Summary) --> অভিজ্ঞতা সম্পন্নদের জন্য বেশী প্রয়োজন ৷
*  ক্যারিয়ার উদ্দেশ্য/ পেশাগত লক্ষ্য (Career objective)-->সদ্য পাশ করা চাকুরী প্রার্থীদের জন্য বেশী প্রয়োজন ৷
*  পেশাগত অভিজ্ঞতা (Experience)
*  শিক্ষাগত যোগ্যতা (Education)
*  একাডেমিক প্রকাশনা বা প্রকল্প (Publications/Projects)
*  কর্মশালা ও প্রশিক্ষণ (Workshops/Trainings)
*  স্বেচ্ছাসেবামূলক কাজ (Voluntiary works)
*  ভাষা দক্ষতা (Langauge skills)
*  শখ ও আগ্রহ (Langauge skills)
*  কম্পিউটার-দক্ষতা (Computer skills)
*  অতিরিক্ত তথ্য (Additional Information)
*  ব্যক্তিগত তথ্য (Personal Information)
*  রেফারেন্স (Reference)
        *  অঙ্গীকারনামা (Decleration)



সিভিতে যা যা থাকবে (বিস্তারিত):

নাম ও যোগাযোগের ঠিকানা (Name & Contact address:

সিভির প্রথম অংশে থাকবে আপনার পুরো নাম ৷ ডাকনাম বা ছদ্মনাম অবশ্যই পরিহার করতে হবে, কোনভাবেই লেখা যাবে না। আপনার একাডেমিক সনদপত্রে (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়) যে নাম লেখা আছে হুবহু সেই নামি লিখতে হবে। এটা বোল্ড (bold) হবে এবং একটু বড় ফন্টে লিখতে হবে ৷ নামের আগে Mr. বা Miss/Misses ব্যবহার করা যাবে না। তার পর থাকবে ঠিকানা । চিঠিতে যোগাযোগ করা যায়, এমন ঠিকানা স্পষ্ট কিন্তু সংক্ষিপ্ত আকারে লিখতে হবে । দিতে হবে ফোন নম্বর ও ই-মেইল এড্রেস ৷ আর বিশেষ খেয়াল রাখতে হবে ই-মেইল এড্রেসের ক্ষেত্রে  iamgreat@gmail.com বা  sweetdreams@yahoo.comএ ধরনের হাস্যকর ই-মেইল ঠিকানা ব্যবহার করা যাবে না। নিজের নামের সঙ্গে মেলে এমন সংক্ষিপ্ত ই-মেইল ঠিকানা সিভিতে ব্যবহার করতে হবে। প্রয়োজন না হলে ফেসবুক আইডি যুক্ত না করাই শ্রেয়। লিংকড–ইন প্রোফাইলের আইডি ব্যবহার করতে পারেন। তবে ব্যক্তিগত ওয়েবসাইট কিংবা নিজ কাজের পোর্টফোলিও প্রকাশিত হয়েছে এমন ওয়েবসাইটের নাম লেখা যেতে পারে।

এই অংশটুকু পৃষ্ঠার উপরে মধ্যখানে থাকবে,যাতে তা প্রথমেই চোখে পরে ৷



ছবি (Image):

সাম্প্রতিক সময়ে তোলা ছবিটিই সিভিতে যুক্ত করবেন। ছবির পটভূমি যেন এক রঙের হয়। ছবিতে চুল কিংবা দাড়ি সুন্দর এবং পরিপাটি থাকতে হবে ।  চেহারা বোঝা যায় এমন যেকোনো ছবি ব্যবহার করতে পারেন।



সার সংক্ষেপ (Career Summary) --> অভিজ্ঞতা সম্পন্নদের জন্য বেশী প্রয়োজন:
যে সকল ব্যক্তিদের কমপক্ষে ৪ থেকে ৫ বছরের বেশী চাকরীর অভিজ্ঞতা আছে তাদের জন্য এটি বেশী প্রযোজ্য ৷ এই অংশে আপনি সর্বোচ্চ ৬-৭ লাইনে উল্লেখ করুন আপনার পূর্ব চাকরীর অভিজ্ঞতার কর্মক্ষেত্রগুলো ৷ আপনার পূর্ব অভিজ্ঞতার সাফল্যগুলো (Achievement) সংক্ষেপে তুলে ধরুন (যদি থাকে) ৷সেই সাথে আপনি কেন উপযুক্ত সেটিও উল্লেখ করতে পারেন।



ক্যারিয়ার উদ্দেশ্য/ পেশাগত লক্ষ্য (Career objective)-->সদ্য পাশ করা চাকুরী প্রার্থীদের জন্য বেশী প্রয়োজন :
এটি বেশী প্রযোজ্য সদ্য পাশ করা চাকুরী প্রার্থী বা অল্প অভিজ্ঞ (১ / ২ বছর) চাকুরী প্রার্থীদের জন্য । সিভিতে অবশ্যই আপনার পেশাগত লক্ষ্য লিখতে হবে। ভাষা হবে সংক্ষিপ্ত ও প্রাঞ্জল, গোছানো । এই অংশে আপনি আপনার চাকুরীক্ষেত্রে বর্তমান লক্ষ্য (Immediate goal) উল্লেখ করুন এবং আপনার যোগ্যতা কিভাবে বিজ্ঞপ্তির (Advertised) চাকুরী বা যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, তার প্রয়োজন মেটাতে পারে তার প্রেক্ষিতে উপস্থাপন করুন ৷ চাকুরীর জন্য উপযুক্ত ইতিবাচক বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্তভাবে উলেখ করুন ৷ চাকুরী বিজ্ঞপ্তি বা কোম্পানির প্রয়োজনের সাথে খাপ খাইয়ে Career Objective লেখা জরুরী।

খেয়াল রাখবেন বানান বা ব্যাকরণ যেন ভুল না হয়। যে পদে আবেদন করবেন তার সঙ্গে সম্পৃক্ত লক্ষ্য লিখতে হবে। আজগুবি, অপ্রাসঙ্গিক কিংবা কাল্পনিক কোনো বাক্য লেখা যাবে না।



পেশাগত অভিজ্ঞতা (Experience):
অভিজ্ঞ পেশাজীবিদের জন্য এই অংশটি শিক্ষাগত যোগ্যতার আগেই আসা উচিত ৷ সদ্য পাশ করা বা অল্প অভিজ্ঞতার ক্ষেত্রে আগে শিক্ষাগত যোগ্যতা (Education) এবং তার পরে experience আসা উচিত ৷

যে সকল তথ্য আপনার প্রতিটি পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে উল্লেখ করবেন সেগুলো হচ্ছে,
* Organization name (প্রতিষ্ঠানের নাম)
* Designation (পদবী)
* Time period- From &  To (সময়কাল)
* Job responsibility (দায়িত্ব)
* Special  achievement (উল্লেখযোগ্য সাফল্য)


আপনি যদি একই প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে কাজ করে থাকেন, তাহলে আলাদা আলাদা ভাবে তা উল্লেখ করুন ৷

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রথমেই উল্লেখ করবেন আপনার সাম্প্রতিক অভিজ্ঞতা (most  recent  experience), তার পরে একে একে Resume Chronological Order-এ একটির পর একটি অভিজ্ঞতা উল্লেখ করবেন এবং যা শেষ হবে আপনার সর্বপ্রথম অভিজ্ঞতা দিয়ে ৷

আপনার খুব কম গুরুত্বপূর্ণ বা কম সময়ের অভিজ্ঞতা উল্লেখ না করাই ভাল ৷ তবে লক্ষ্য রাখবেন যে আপনার List of experience এর মধ্যে যাতে খুব বেশী Time gap না থাকে ৷

সাধারণত স্নাতকপড়ুয়া বা সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাসরি পেশাগত অভিজ্ঞতা থাকে না। কিন্তু যে পদের চাকরির জন্য সিভি তৈরি করছেন, সেই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে তা যুক্ত করুন। যেমন কোনো মেলায় বিক্রয়কর্মী হিসেবে কাজ করলে তা লিখুন বা কোনো কল সেন্টারে কাজ করে থাকলে তা-ও লিখতে পারেন। কোন পদে কাজ করেছেন, কত দিন করেছেন তা উল্লেখ করুন। কোনো সম্মেলন বা অনুষ্ঠানে আয়োজক হিসেবে কাজ করে থাকলে তা-ও লিখুন।



শিক্ষাগত যোগ্যতা (Education):
আগেই বলা হয়েছে যে এই অংশটি সদ্য পাশ করা বা অল্প অভিজ্ঞদের জন্য Experience অংশের আগেই আসা উচিত্ ৷ Education অংশে আপনি আপনার ডিগ্রিগুলোর নাম উল্লেখ করবেন এবং নিম্নেবর্ণিত তথ্য প্রদান করবেন ৷
সদ্য যে ডিগ্রি অর্জন করেছেন, সেটা লিখতে হবে প্রথমে (যেমন: B.Sc, SSC, HSC)
* শিক্ষা প্রতিষ্ঠানের নাম (University/ Name of the institution)
কোন বিষয়ে, কোন অনুষদে পড়েছেন (Subject/ Department)
গ্রেড পয়েন্ট বা ফলাফল কী ছিল (Result)
* কত সালে পরীক্ষা দিয়েছেন/ ফলাফল প্রকাশের সময় (Passing year/ Result published year)
 *  ফলাফল/ Result এবং যদি উল্লেখযোগ্য সাফল্য (যেমন: মেধাতালিকায় স্থান) থাকে তবে  তার উল্লেখ করতে হবে ৷

এখনো পাস করে না থাকলে পরীক্ষার্থী (Appeared) শব্দটি লিখুন। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ক্রমানুসারে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত ফলাফলের তথ্য লিখতে হবে।

কোন কোর্সে অধ্যায়নরত থাকলে ‘Ongoing’ উল্লেখ করুন ৷ কোন ডিগ্রির ক্ষেত্রে আপনার Result যদি খুব খারাপ হয়ে থাকে তবে কোন Result-ই উল্লেখ করার দরকার নেই ৷ মনে রাখবেন একটি ডিগ্রির ফলাফল উল্লেখ করা ও অন্যটি উল্লেখ না করা দৃষ্টিকটু ৷



একাডেমিক প্রকাশনা বা প্রকল্প (Publications/Projects):
স্নাতকপর্যায়ে পড়াকালীন কোনো গবেষণা বা রিপোর্ট প্রকাশিত হলে তা লিখুন। প্রকৌশল পর্যায়ের শিক্ষার্থীরা নিজের কোনো প্রকল্পের নাম যুক্ত করতে পারেন। যাঁরা ব্যবসায়ে প্রশাসনে পড়ছেন, তাঁরা ইন্টার্ন হিসেবে কাজ করলে তার রিপোর্টের নাম লিখুন। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলে তার সংক্ষিপ্ত তথ্য যুক্ত করুন।

এই অংশটি ফ্রেশারদের জন্য বেশি প্রযোজ্য।


স্বেচ্ছাসেবামূলক কাজ (Voluntiary works):

আপনি স্বেচ্ছাসেবক হিসেবে যে কাজ বা সংগঠনে যুক্ত তার তথ্য লিখতে হবে। কত দিন ধরে কাজ করছেন, কোন পদে কাজ করছেন তা লিখতে পারেন। প্রয়োজন হলে, প্রতিটি কাজের সঙ্গে সংক্ষিপ্ত করে কাজের বর্ণনা দিন।



কর্মশালা ও প্রশিক্ষণ (Workshops/Trainings):
চাকরির পদের সঙ্গে গুরুত্ব বুঝে কর্মশালা ও প্রশিক্ষণের তথ্য যা আপনার কাজের যোগ্যতার সহায়ক বলে মনে করেন তবে তা উল্লেখ করবেন ৷
কর্মশালার নাম ও আয়োজকদের তথ্য সংক্ষিপ্ত করে লিখুন। ধরুন, আপনি বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরির জন্য সিভি তৈরি করছেন, তাহলে বিক্রয় ও বিপণন-সম্পর্কিত তথ্য যোগ করুন। অনলাইনের মাধ্যমে কোনো ডিগ্রি বা প্রশিক্ষণ নিলে তা-ও সিভিতে যুক্ত করুন।

ফ্রেশাররা বিশ্ববিদ্যালয়-জীবনে যেসব কর্মশালায় অংশ নিয়েছেন বা প্রশিক্ষণে অংশ নিয়েছেন তার তালিকা যুক্ত করতে পারেন । 


ভাষা দক্ষতা (Langauge skills):
সাধারণভাবে বাংলাদেশে চাকরির আবেদনের জন্য বাংলা ও ইংরেজি জানা আবশ্যিক। ইংরেজি ভাষা দক্ষতা-সংশ্লিষ্ট কোনো পরীক্ষাযেমন আইইএলটিএস বা টোয়েফলে অংশ নিলে তার স্কোর লিখুন। অন্য কোনো ভাষা জানলে সেটিও উল্লেখ করুন।


কম্পিউটার-দক্ষতা (Computer skills):

যে পদের জন্য সিভি তৈরি করছেন, সেই পদের কথা মাথায় রেখে কম্পিউটার–দক্ষতা লিখতে হবে। এখন সব পর্যায়ের চাকরির জন্য মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট জানাকে সাধারণ দক্ষতা হিসেবে ভাবা হয়। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের কাজ খুব ভালো জানলে তা অবশ্যই সিভিতে যুক্ত করবেন। ডেটা অ্যানালাইসিস, ম্যাক্রো কিংবা মাইক্রোসফটের কোনো প্রশিক্ষণ নিয়ে থাকলে তা লিখতে পারেন। এ ছাড়া টেকনিক্যাল সফটওয়্যার যেমন ম্যাটল্যাব বা এসপিএসএস বা স্ট্যাটা শেখা থাকলে সেটিও উল্লেখ করুন।

ব্যক্তিগত তথ্য (Personal Information):
এই অংশে পিতামাতা, বর্তমান/স্থায়ী ঠিকানা,ধর্ম,বিবাহিত কিনা ইত্যাদি এখানে উল্লেখ করা যেতে পারে ৷ আর হ্যাঁ, NID  নাম্বার উল্লেখ করবেন।



শখ ও আগ্রহ (Hobby & Interests):

নিজের দু-একটি আগ্রহ ও শখের কথা লিখতে পারেন। অবসর সময়ে কি করেন সেটিও লেখা জাতে পারেন।



রেফারেন্স (Reference):

খেয়াল রাখবেন Reference অংশে আপনি আপনার নিকট আত্মীয়দের নাম উল্লেখ করবেন না ৷ আপনাকে আপনার ছাত্র জীবনে বা কর্মজীবনে কাছ থেকে দেখেছে এমন ব্যক্তিকেই আপনি Reference হিসাবে উল্লেখ করবেন ৷ অবশ্যই যাদেরকে Reference দিবেন তাদের ফোন নাম্বার, ঠিকানা এবং ই-মেইল (যদি থাকে) উল্লেখ করবেন ৷ কখনো কখনো চাকরিদাতা প্রতিষ্ঠান থেকে রেফারেন্সে যাঁর নাম থাকে, তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তাই সঠিক পদ ও পরিচয় ব্যবহার করুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারের দিকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনি যাদেরকে Reference হিসাবে উল্লেখ করেছেন সে সকল ব্যাক্তিকে আপনার আগে থেকে জানাতে হবে যে আপনি তাদের Reference হিসাবে আপনার জীবনবৃত্তান্ত (CV)- তে উল্লেখ করেছেন ৷


সদ্য স্নাতকদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই ভালো রেফারেন্স হিসেবে কাজ করেন। এ ক্ষেত্রে শিক্ষককে জানিয়ে তাঁর নাম ও পদবি ব্যবহার করুন। অন্য কোনো পেশার পরিচিত কোনো পেশাজীবীর নাম ও পদবি যুক্ত করতে পারেন।



অঙ্গীকারনামা (Decleration):

সিভিতে যুক্ত আপনার সব তথ্য সঠিক ও নির্ভুল তা লিখতে হবে। লেখার নিচে আপনার স্পষ্ট স্বাক্ষর থাকতে হবে। চাকরিদাতা আপনার তথ্য যাচাই করার আইনগত অধিকার রাখেন, তাই কোনো ভুল তথ্য দেবেন না।



মনে রাখা জরুরি


 অনেকেই অন্যের জীবনবৃত্তান্ত প্রায় হুবহু অনুকরণ করে নিজের সিভি তৈরি করেন। এটা একেবারেই ঠিক নয়। চাকরিদাতারা কিন্তু সিভিতে চোখ বুলিয়েই ব্যাপারটা বুঝতে পারেন। অন্য কাউকে দিয়ে সিভি তৈরি করালেও সেটা ধরা পড়ে যায়। যে নিজের সিভি নিজে তৈরি করতে পারে না, একজন চাকরিদাতা কোন ভরসায় তাঁকে দায়িত্বশীল পদে নিয়োগ দেবেন? তাই জীবনের প্রথম সিভি নিজেকেই তৈরি করতে হবে। ইন্টারনেট ঘেঁটে দারুণ কিছু সিভির নমুনা পাওয়া যাবে। সেগুলো দেখে একটা ধারণা নিতে পারেন। তারপর নিজের সিভি নিজেই লিখুন। এখানে আমরা একটা নমুনা সিভি তুলে ধরেছি স্রেফ ধারণা দেওয়ার জন্য। কোনোভাবেই এটা হুবহু অনুকরণ করা ঠিক হবে না।

 সিভিকে আকর্ষণীয় করে তুলতে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফের বদলে বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারেন। কখনোই ‘প্রথম পুরুষে’ সিভি লিখবেন না। যেমন ‘২০১৬ সালে আমি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছি’ না লিখে বুলেট দিয়ে লিখতে হবে, ‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম, ২০১৬’। সংবাদপত্রের শিরোনাম যেমন স্পষ্ট ও সংক্ষিপ্ত হয়, তেমন করে তথ্য যুক্ত করতে হবে।

 প্রথম সিভি তৈরির পর তা অভিজ্ঞ দু-একজনকে দেখিয়ে নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে শিক্ষক বা বিভাগের কোনো সিনিয়রের মতামত নেওয়া যেতে পারে।

 সিভিতে কোনোভাবেই বানান ভুল করা যাবে না। বারবার মনোযোগ দিয়ে পড়ে, সম্পাদনা করতে হবে। সিভি যেন কোনোভাবেই দুই পৃষ্ঠার বেশি না হয়। এক পৃষ্ঠায় শেষ করতে পারলে ভালো।

 একই সিভি অনেক জায়গায় জমা দেওয়া বা ই-মেইল করা ঠিক হবে না। চাকরি ও পদভেদে সিভির ভাষা পরিবর্তন করতে হবে। পেশাগত লক্ষ্য কিন্তু একেক পদের জন্য একেক রকম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

 এ-ফোর আকারের কাগজের মাপে সিভি তৈরি করতে হবে। চারপাশে ১ ইঞ্চি পরিমাণ ‘মার্জিন’ রাখতে হবে। সাদা কাগজে কালো কালিতে তথ্যগুলো লেখা থাকবে। সিভির পটভূমিতে অন্য কোনো রং ব্যবহার না করাই ভালো।

 শুধু সিভি কোথাও জমা দেবেন না বা ইমেইল করবেন না। সিভির সঙ্গে ‘কভার লেটার’ যুক্ত করতে হবে। আপনি কেন চাকরির জন্য আবেদন করছেন, আপনি কেন যোগ্য, তা সংক্ষিপ্ত আকারে কভার লেটারে লিখতে হবে।


মনে রাখবেন কোন সিভি রাইটার-কে দিয়ে আপনার সিভি লিখিয়ে নিবেন না। এমপ্লয়াররা ঠিকই বুঝতে পারেন যে সিভিটি আপনি লিখছেন না কাওকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। নিজের সিভি লিখতে পারাটা আপনার ১ম এবং সবচেয়ে বড় গুণ। একবার ভাবুনতো আপনি নিজের সিভি নিজেই লিখতে পারেন না তাহলে আপনি প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন কিভাবে? সিভিতে এমন কিছু উল্লেখ করবেন না যা আপনার নেই। যতটা সম্ভব সিম্পল এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ফোকাস করবেন। সিভির নির্দিষ্ট কোন ফরমাট বা নেই। ফরম্যাট নয়, সিভি তখনই সার্থক যখন আপনি আপনার কাজগুলো ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন। চেস্টা করবেন সিভিটি PDF ফরম্যাটে পাঠাতে, ফন্ট ভেঙ্গে যাবার সম্ভাবনা কম থাকে। ধন্যবাদ।
 ---------------------------------------------------------------------------------------------------------------------

পরিশেষে আপনার জন্য সুভকামনা রইলো।

শুভকামনায়
VacancyAnnouncement.com
Vacancy Announcement BD
Fb.com/VacancyAnnouncementBD




আমাদের সাথে যোগাযোগ করতেঃ

ফেসবুক পেজঃ  
https://www.facebook.com/VacancyAnnouncementBD  
ফেসবুক গ্রুপঃ
https://www.facebook.com/groups/VacancyAnnouncementBD
লিঙ্কেডিনঃ   
https://www.linkedin.com/company/vacancyannouncementbd


আমাদেরকে ফেসবুকে সরাসরি মেসেজ করুনঃ
m.me/VacancyAnnouncementBD


আপনার সিভি পাঠিয়ে রাখতে পারেন। প্রয়োজনে আমরা আপনার সাথে যোগাযোগ করবো। সিভি পাঠান এই ইমেইলে – VacancyAnnouncementBD@gmail.com

--------------------------------------------------------------------------------------------------------------------


This article is about how to create a good and unique CV will help you to win your desire job. Articales referances are mentions above and credit goes to VacancyAnnouncementBD Team & Vacancy Announcement BD.

আর্টিকেল রেফারেন্সঃ Vacancy Announce BD, VacancyAnnouncement.com, Bdjobs, Prothom alo, 10minites School & Internet

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.